Ad

প্রকাশ্যে স্ত্রীকে পেটালেন ভারতের নেতা

দুই বছরের সন্তানসহ সবার সামনে স্ত্রীকে পিটিয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা শ্রীনিবাস রেড্ডি (৩০)। নির্যাতনের এই দৃশ্যের ভিডিও ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রেড্ডি তাঁর স্ত্রীর চুল ধরে টেনেহিঁচড়ে তাঁকে মেঝেতে ছুড়ে ফেলেছেন। চারপাশে অনেকেই দাঁড়িয়ে। কিন্তু কেউ নারীকে সাহায্য করতে এগিয়ে যাননি।
নির্যাতিত ওই নারীর নাম সংগীতা রেড্ডি। তিনি শ্রীনিবাসের দ্বিতীয় স্ত্রী।

Comments

Top New Post

রেসমি এলনের লাইভের ভিডিও দেখুন